৬৮। (১) যদি কোন কর মেয়াদে উপকরণ কর এবং প্রাপ্য হ্রাসকারী সমন্বয়ের সমষ্টি, উৎপাদ কর, সম্পূরক শুল্ক এবং বৃদ্ধিকারী সমন্বয়ের সমষ্টিকে অতিক্রমের কারণে উক্ত কর মেয়াদে প্রদেয় নীট অর্থের পরিমাণ ঋণাত্মক হয়, তাহা হইলে― (ক) নির্মাণ, গৃহ নির্মাণ, ভূমি উন্নয়ন বা সম্পত্তি উন্নয়ন সংশ্লিষ্ট অর্থনৈতিক কার্যক্রমের ক্ষেত্রে: অতিরিক্ত পরিমাণ অর্থ অনির্দিষ্ট কাল পর্যন্ত জের টানিতে হইবে এবং এই ধারা অনুযায়ী পরবর্তী কর মেয়াদসমূহে উক্ত অর্থ বিয়োজন করা যাইবে; এবং (খ) অন্যান্য ক্ষেত্রে: অতিরিক্ত পরিমাণ অর্থ জের টানিতে হইবে এবং পরবর্তী ছয়টি কর মেয়াদে উক্ত অর্থ বিয়োজন করা যাইবে, তৎপরবর্তীতে অবশিষ্ট অর্থ এই ধারা অনুসারে…