৬১। (১) সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য প্রস্ত্ততকারী কোন ব্যক্তি যদি তৎকর্তৃক সরবরাহকৃত পণ্যের পরিমাণের বিষয়ে নিরীক্ষাকালে হিসাব প্রদান করিতে না পারেন, তাহা হইলে উক্ত ব্যক্তি পণ্যসমূহ ন্যায্য বাজার মূল্যে সরবরাহ করিয়াছেন বলিয়া গণ্য হইবে। (২) যদি উক্ত পণ্য নিম্নবর্ণিত কোন কারণে নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয় তাহা হইলে সম্পূরক শুল্ক প্রদেয় হইবে না, যথা:― (ক) অগ্নিকাণ্ড বা অন্য কোন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে; বা (খ) কোন ব্যক্তির নিকট সরবরাহকৃত না হইয়া ক্ষয়প্রাপ্ত, ক্ষতিগ্রস্ত বা নিঃশেষ হওয়ার কারণে।