৬। (১) প্রত্যেক নিবন্ধনযোগ্য ব্যক্তি নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে, মূসক নিবন্ধনের জন্য কমিশনারের নিকট আবেদন করিবেন। (২) কমিশনার, নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে, উক্ত ব্যক্তিকে নিবন্ধিত করিয়া ব্যবসা সনাক্তকরণ সংখ্যা সম্বলিত নিবন্ধন সনদপত্র প্রদান করিবেন। (৩) উপ-ধারা (১) এর অধীন কোন আবেদন বিধিসম্মত না হইলে কারণ উল্লেখপূর্বক কমিশনার আবেদনকারীকে লিখিতভাবে জানাইয়া দিবেন।