৫১। (১) প্রত্যেক নিবন্ধিত সরবরাহকারী করযোগ্য সরবরাহের উপর যে তারিখে মূসক প্রদেয় হইবে সেই তারিখ বা তৎপূর্বে নিম্নবর্ণিত তথ্যসম্বলিত একটি সংখ্যানুক্রমিক করচালানপত্র জারি করিবেন, যথা:- (ক) চালানপত্র প্রদানের তারিখ ও সময়; (খ) সরবরাহকারীর নাম, ঠিকানা, ও ব্যবসা সনাক্তকরণ সংখ্যা; (গ) সরবরাহমূল্য ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকার অধিক হইলে ক্রেতার নাম, ঠিকানা, ও ব্যবসা সনাক্তকরণ সংখ্যা; (ঘ) সরবরাহকৃত পণ্যের বর্ণনা, পরিমাণ, সরবরাহ প্রদানের প্রকৃত তারিখ ও সময়; (ঙ) সরবরাহ মূল্য (মূসক ব্যতীত); (চ) সরবরাহের উপর প্রযোজ্য মূসক হার; (ছ) প্রদেয় মূসকের পরিমাণ; (জ) সরবরাহ মূল্য এবং প্রদেয় মূসকের যোগফল; এবং (ঝ)…