৫০। (১) উৎসে কর কর্তন করা হইলে, নিবন্ধিত ব্যক্তি উৎসে কর্তিত অর্থের সমপরিমাণ অর্থ নির্ধারিত পদ্ধতিতে হ্রাসকারী সমন্বয় সাধন করিতে পারিবেন। (২) যে কর মেয়াদে কোন সরবরাহের উপর প্রদেয় কর পরিশোধ করা হয়, সেই কর মেয়াদে বা সেই কর মেয়াদের পরবর্তী ছয় মাসের মধ্যে উক্ত সমন্বয় সাধন করিতে হইবে এবং উক্ত সময়ের পর সমন্বয় দাবী তামাদি হইবে। (৩) সরবরাহকারী উৎসে কর কর্তনকারী সত্তা বরাবরে সমন্বিত কর চালানপত্র এবং উৎসে কর কর্তন সনদপত্র ইস্যু না করিলে, হ্রাসকারী সমন্বয় গ্রহণ করিতে পারিবে না।