৫। (১) কেন্দ্রীয় ও সকল শাখা ইউনিটের জন্য প্রত্যেক নিবন্ধনযোগ্য ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমের শুধুমাত্র একটি মূসক নিবন্ধন থাকিবে। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, কোন শাখা ইউনিটের হিসাব-নিকাশ ও রেকর্ডপত্র কেন্দ্রীয় ইউনিট হইতে পৃথক ও স্বতন্ত্রভাবে শাখা ইউনিটে পরিচালনা বা সংরক্ষণ করা হইলে উক্ত শাখা ইউনিটের জন্য পৃথক নিবন্ধন গ্রহণ করিতে পারিবে। (৩) পৃথকভাবে নিবন্ধিত প্রত্যেক শাখা ইউনিট, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, পৃথক করদাতা হিসাবে গণ্য হইবে। (৪) একই অর্থনৈতিক কার্যক্রমের এক শাখা ইউনিট হইতে পৃথকভাবে নিবন্ধিত অপর শাখা ইউনিটে পণ্য বা সেবার আদান-প্রদান বা চলাচল সরবরাহ বলিয়া গণ্য হইবে…