৪৯। (১) উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, উৎসে কর্তনকারী সত্তা ব্যতীত কোন সরবরাহকারী উৎসে কর কর্তনকারী সত্তার নিকট চুক্তি, টেন্ডার বা কার্যাদেশের অধীন ১০ (দশ) হাজার টাকার অধিক মূল্যের অব্যাহতিপ্রাপ্ত বা শূন্যহার বিশিষ্ট নয় এমন সরবরাহ প্রদান করিলে, উৎসে কর কর্তনকারী সত্তা উক্ত সরবরাহকারীর নিকট পরিশোধযোগ্য পণ হইতে উক্ত সরবরাহের কর-ভগ্নাংশের অনধিক এক-তৃতীয়াংশ উৎসে কর্তন করিবে। (২) সরবরাহকারী নিবন্ধিত বা তালিকাভুক্ত না হইলে এবং সমন্বিত কর চালানপত্র এবং উৎসে কর কর্তন সনদপত্র জারি না করিলে, উৎসে কর কর্তনকারী সত্তা সরবরাহকারীর নিকট হইতে কোন সরবরাহ গ্রহণ করিবে না এবং সরবরাহকারীকে উক্ত সরবরাহের বিপরীতে…