৪৮। কোন সমন্বয় ঘটনা সংঘটিত হইলে, নির্ধারিত পরিমাণ, শর্ত, সময়সীমা ও পদ্ধতিতে করদাতা নিম্নবর্ণিত ক্ষেত্রে সমন্বয় সাধন করিতে পারিবেন, যথা:- (ক) উৎসে কর্তিত করের বৃদ্ধিকারী বা হ্রাসকারী সমন্বয়; (খ) বাৎসরিক পুনঃহিসাব প্রণয়নের ফলে প্রযোজ্য বৃদ্ধিকারী বা হ্রাসকারী সমন্বয়; (গ) ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অর্থ পরিশোধ না করিবার কারণে বৃদ্ধিকারী সমন্বয়; (ঘ) ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহৃত পণ্যের ক্ষেত্রে, বৃদ্ধিকারী সমন্বয়; (ঙ) নিবন্ধিত হওয়ার ক্ষেত্রে, উপকরণ কর ও মূসক বৃদ্ধিকারী সমন্বয়; (চ) নিবন্ধন বাতিলকরণের ক্ষেত্রে, বৃদ্ধিকারী সমন্বয়; (ছ) সুদ, জরিমানা, অর্থদ-, ফি, ইত্যাদি পরিশোধ সংক্রান্ত বৃদ্ধিকারী…