৪৬। (১) এই আইনে ভিন্নরূপ কোন বিধান না থাকিলে, কোন নিবন্ধিত ব্যক্তি করযোগ্য সরবরাহ বা করযোগ্য আমদানির উপর আরোপিত মূল্য সংযোজন করের বিপরীতে উপকরণ কর রেয়াত গ্রহণ করিতে পারিবেন, যদি― (ক) উক্ত ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়ায় এবং উক্ত ব্যক্তি কর্তৃক করযোগ্য সরবরাহ প্রদানের উদ্দেশ্যে আমদানি সম্পন্ন করা হয় বা তাহার নিকট সরবরাহ প্রদান করা হয়; এবং (খ) উক্ত ব্যক্তি কোন সরবরাহের ক্ষেত্রে সরবরাহের পণ পরিশোধ করেন বা পরিশোধের জন্য দায়ী; (২) কোন নিবন্ধিত ব্যক্তি উপকরণ কর রেয়াত গ্রহণ করিতে পারিবে না, যদি:― (ক) করযোগ্য সরবরারেহর মূল্য ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা অতিক্রম করে; এবং (খ) সরবরাহের বিপরীতে…