৩৫। কোন সরবরাহ একাধিক উপাদান সম্বলিত হইলে নিম্নরূপে করারোপ করিতে হইবে, যথা:― (ক) প্রতিটি সরবরাহ সাধারণভাবে স্বতন্ত্র এবং স্বাধীন গণ্য হইবে; (খ) অর্থনৈতিক দৃষ্টিকোণ হইতে একক সরবরাহের বৈশিষ্ট্যপূর্ণ সরবরাহকে কৃত্রিমভাবে বিভাজন করা যাইবে না; (গ) সরবরাহটি একক সরবরাহ নাকি একাধিক স্বতন্ত্র সরবরাহ তাহা নির্ধারণের উদ্দেশ্যে লেনদেনটির প্রয়োজনীয় বৈশিষ্ট্য নিশ্চিত করিতে হইবে; (ঘ) যদি সরবরাহটি এক বা একাধিক উপাদান সমন্বয়ে গঠিত হয়, তাহা হইলে উহা একক সরবরাহ হইবে, এবং অন্যান্য উপাদান উক্ত একক সরবরাহের অংশ হিসাবে গণ্য হইবে; (ঙ) কোন সরবরাহকে মূল সরবরাহের সহায়ক হিসাবে গণ্য করিতে হইবে, যদি উহা গ্রহীতার নিকট…