৩৩। (১) কোন করযোগ্য সরবরাহের উপর আরোপিত মূসক নিম্নবর্ণিত কার্যাবলীর মধ্যে যাহা সর্বাগ্রে ঘটে, উহা সংঘটিত হওয়ার সময় প্রদেয় হইবে, যথা:― (ক) যখন সরবরাহ প্রদান করা হয়; (খ) যখন সরবরাহ সংক্রান্ত চালানপত্র ইস্যু করা হয়; বা (গ) যখন পণের আংশিক বা সম্পূর্ণ গ্রহণ করা হয়। (২) পৃথক সরবরাহের অনুক্রম হিসাবে বিবেচিত আনুক্রমিক বা পর্যাবৃত্ত সরবরাহের উপর আরোপিত মূসক নিম্নবর্ণিত কার্যাবলীর মধ্যে যাহা সর্বাগ্রে ঘটে, উহা সংঘটিত হওয়ার সময় প্রদেয় হইবে, যথা:- (ক) যখন উক্ত সরবরাহের প্রত্যেকটির বিপরীতে পৃথক চালানপত্র ইস্যু করা হয়; (খ) যখন উক্ত সরবরাহের প্রত্যেকটির বিপরীতে প্রাপ্য পণের আংশিক বা সমুদয় গ্রহণ করা হয়; (গ)…