ধারাঃ ৩২ক। বোর্ড এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা করযোগ্য যে কোন সেবার পরিধি নির্ধারণের লক্ষ্যে কিংবা অন্য যে কোন বিষয়ে ব্যাখ্যা প্রদান করিতে পারিবে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৩২ক এর সংশোধন ৯। উক্ত আইনের ধারা ৩২ক এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৩২ক প্রতিস্থাপিত হইবে, যথা:- “৩২ক। ব্যাখ্যা প্রদানের ক্ষমতা।- রাজস্ব নীতি বিভাগ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা করযোগ্য যে কোন সেবার পরিধি নির্ধারণের লক্ষ্যে কর ভিত্তি, কর হার, কর অব্যাহতি ও কর নীতি সংশ্লিষ্ট বিষয়ে ব্যাখ্যা প্রদান করিতে…