২৮। কোন করযোগ্য আমদানির মূল্য হইবে নিম্নবর্ণিত পরিমাণের সমষ্টি, যথা:- (ক) শুল্ক আইনের অধীন আমদানি শুল্ক আরোপের উদ্দেশ্যে ধার্যকৃত পণ্য মূল্যের পরিমাণ; এবং (খ) পণ্য আমদানির উপর প্রদেয়, যদি থাকে, আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক এবং অন্যান্য কর (মূসক এবং আগাম আয়কর ব্যতীত)।