২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,― (১) ‘‘অনাবাসিক ব্যক্তি’’ অর্থ এমন ব্যক্তি যিনি আবাসিক নহেন; (২) ‘‘অপরাধ’’ অর্থ ধারা ১১১, ১১২, ১১৩,১১৬ ও ১১৭ এ উল্লিখিত কোন অপরাধ; (৩) ‘‘অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ’’ অর্থ ধারা ২৬ এ উল্লিখিত অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ; (৪) ‘‘অব্যাহতিপ্রাপ্ত আমদানি’’ অর্থ ধারা ২৬ এ উল্লিখিত অব্যাহতিপ্রাপ্ত আমদানি; (৫) ‘‘অর্থ’’ অর্থ বাংলাদেশ বা যেকোন দেশে প্রচলিত কোন মুদ্রা (legal tender) , এবং নিম্নবর্ণিত দলিলাদিও উহার অন্তর্ভুক্ত হইবে, যথা:― (ক) বিনিমেয় দলিল (negotiable instrument) (খ) বিল অব এক্সচেঞ্জ, প্রমিসরি নোট, ব্যাংক ড্রাফট, পোস্টাল অর্ডার, মানি অর্ডার…