১৬। নিম্নবর্ণিত ব্যক্তিকে মূসক প্রদান করিতে হইবে, যথা:― (ক) মূল্য সংযোজন কর আরোপযোগ্য আমদানির ক্ষেত্রে: আমদানীকারক; (খ) বাংলাদেশে করযোগ্য সরবরাহ প্রদানের ক্ষেত্রে: সরবরাহকারী; (গ) আমদানিকৃত সেবার করযোগ্য সরবরাহের ক্ষেত্রে: সরবরাহ গ্রহীতা; (ঘ) নিবন্ধিত ব্যক্তির পক্ষে নির্ধারিত পদ্ধতিতে নিলামকারী কর্তৃক পণ্য বিক্রয়ের ক্ষেত্রে: নিলামকারী।