১৩৫। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে এবং উহার বিধানাবলী সাপেক্ষে, বোর্ড, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ১৩৫ এর সংশোধন ৩৭। উক্ত আইনের ধারা ১৩৫ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ১৩৫ প্রতিস্থাপিত হইবে। “১৩৫। বিধি প্রণয়নের ক্ষমতা।- এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে এবং উহার বিধানাবলী সাপেক্ষে, রাজস্ব নীতি বিভাগ কর ভিত্তি, কর হার, কর অব্যাহতি ও কর নীতি সংশ্লিষ্ট বিষয়ে এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ এই আইন বাস্তবায়ন, প্রয়োগ ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিষয়ে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন…