১৩৪। বোর্ড, নির্ধারিত পদ্ধতি ও শর্তে, নিম্নবর্ণিত এক বা একাধিক কার্যাবলী প্রতিযোগিতামূলক মূল্যে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে নিষ্পন্ন করিতে পারিবে, যথা:- (ক) দাখিলপত্রে উল্লিখিত প্রাথমিক তথ্যসহ অন্য যেকোন তথ্য অমত্মর্ভুক্তি এবং প্রক্রিয়াকরণ; (খ) ব্যবসা সনাক্তকরণ সংখ্যা প্রদান করা হইয়াছে এমন সকল ব্যক্তির তালিকা প্রস্ত্ততকরণ; (গ) বোর্ড কর্তৃক নির্ধারিত অন্য কোন কার্যক্রম। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ১৩৪ এর সংশোধন ৩৬। উক্ত আইনের ধারা ১৩৪ এর দুই স্থানে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি…