১৩৩। (১) কোন করদাতা নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে মূসক ছাড়পত্রের জন্য কমিশনারের নিকট আবেদন করিতে পারিবেন। (২) কমিশনার নির্ধারিত পদ্ধতিতে উক্ত করদাতাকে মূসক ছাড়পত্র প্রদান করিতে পারিবেন, যদি তিনি এই মর্মে নিশ্চিত হন যে― (ক) করদাতার নিকট কোন কর পাওনা বা বকেয়া নাই; বা (খ) করদাতা কর পরিশোধের জন্য জামানত প্রদান করিয়াছেন।