১৩০। (১) কোন কার্যধারায় কোন করদাতার পক্ষে প্রতিনিধিত্ব করা বা তাহাকে পরামর্শ প্রদানের জন্য লাইসেন্সধারী মূসক পরামর্শকগণের মধ্য হইতে যেকোন ব্যক্তিকে নিয়োগ করা যাইবে। (২) উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, মূসক পরামর্শক হিসাবে কার্যক্রম পরিচালনা করিতে আগ্রহী প্রত্যেক ব্যক্তি, নির্ধারিত পদ্ধতি ও শর্তে, বোর্ডের নিকট আবেদন করিলে বোর্ড, নির্ধারিত পদ্ধতি ও শর্তে, উক্ত ব্যক্তিকে মূসক পরামর্শকের লাইসেন্স প্রদান করিতে পরিবে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ১৩০ এর সংশোধন ৩৪। উক্ত আইনের ধারা ১৩০ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে…