১২৯। বোর্ড বা কোন কমিশনার কর্তৃক প্রদত্ত কোন আদেশ বা সিদ্ধান্ত বা গৃহীত কোন ব্যবস্থার (কর নিরূপণ, কর আরোপ, জরিমানা আরোপ, সুদ আরোপ, কর আদায়করণ বাতিল বা পরিবর্তন করিবার জন্য বা কোন নিরীক্ষা, তদন্ত বা অনুসন্ধান বা এইরূপ সকল বিষয়) বিরুদ্ধে এই আইন বা তদধীন প্রণীত বিধিমালার অধীন কার্যধারা রুজু বা মামলা দায়ের করা ব্যতীত অন্য কোন আদালতে কোন মামলা দায়ের করা যাইবে না। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ১২৯ এর সংশোধন ৩৩। উক্ত আইনের ধারা ১২৯ এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।