১২৭খ। এই আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, বোর্ড, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, কোন বিশেষ পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে কর পরিশোধের সময়, পদ্ধতি ও পরিমাণসহ অগ্রিম পরিশোধ বা উৎসে কর্তনের বিধান করিতে পারিবে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ১২৭খ এর সংশোধন ৩২। উক্ত আইনের ধারা ১২৭খ এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব নীতি বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।