১২৬। (১) জাতীয় গুরুত্বপূর্ণ পরিস্থিতি মোকাবিলার নিমিত্ত তাৎক্ষণিক কার্যক্রম গ্রহণের প্রয়োজন হইলে সরকার পরবর্তী অর্থ আইন কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত নির্দিষ্ট মেয়াদের জন্য, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের অধীন আরোপযোগ্য করের আংশিক বা সম্পূর্ণ অব্যাহতি প্রদান করিতে পারিবে, তবে এই উপ-ধারার অধীন প্রদত্ত অব্যাহতি পরবর্তী অর্থ আইনে অন্তর্ভুক্ত করা না হইলে উহা স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হইবে। (২) আন্তর্জাতিক সহায়তা ও ঋণ চুক্তিতে, উক্ত চুক্তির অধীন কোন আমদানি বা সরবরাহের উপর প্রযোজ্য করের আংশিক বা সম্পূর্ণ অব্যাহতি প্রদান করিবার বিধান অন্তর্ভুক্ত থাকিলে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা,…