৯৷ (১) করযোগ্য পণ্যের সরবরাহকারী, ব্যবসায়ী , বাণিজ্যিক আমদানিকারক বা করযোগ্য সেবা প্রদানকারী প্রতি কর মেয়াদে তত্কর্তৃক সরবরাহকৃত পণ্য বা প্রদত্ত সেবার উপর প্রদেয় উত্পাদ করের (output tax) বিপরীতে, নিম্নবর্ণিত ক্ষেত্র ব্যতীত, উপকরণ কর রেয়াত গ্রহণ করিতে পারিবেন, যথা:- (ক) অব্যাহতিপ্রাপ্ত পণ্য উৎপাদনে বা সেবা প্রদানে ব্যবহৃত উপকরণের উপর পরিশোধিত মূল্য সংযোজন কর; (খ) টার্ণওভার করের আওতাভুক্ত করদাতার নিকট হইতে সংগৃহীত উপকরণের উপর পরিশোধিত টার্ণওভার কর; (গ) পণ্য উৎপাদন বা সেবা প্রদানে ব্যবহৃত উপকরণের উপর পরিশোধিত সম্পূরক শুল্ক; (ঘ) প্রথমবার ব্যতীত অন্য কোন দফায় পুনঃব্যবহারযোগ্য মোড়কের উপর পরিশোধিত…