৮৷ (১) করযোগ্য পণ্যের প্রস্তুতকারক বা উৎপাদক বা ব্যবসায়ী বা করযোগ্য সেবা প্রদানকারী কোন ব্যক্তি, যাহার ধারা ১৫ এর অধীন নিবন্ধিত হওয়ার বাধ্যবাধকতা নাই তিনি তাহার বার্ষিক টার্ণওভারের তিন শতাংশ হারে টার্ণওভার কর প্রদান করিবেন। (১ক) ধারা ৬ এর উপ-ধারা (৪) এর অধীন আমদানি পর্যায়ে অগ্রিম মূল্য সংযোজন কর আদায়ের ক্ষেত্রে উপ-ধারা (১) এর বিধান প্রযোজ্য হইবে না। (২) সর্বোচ্চ কি পরিমাণ টার্ণওভারের উপর টার্ণওভার কর প্রদেয় হইবে তাহা নির্ধারণ, টার্ণওভার করদাতাগণের তালিকাভুক্তি ও ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা প্রদান, প্রদেয় টার্ণওভার কর নিরূপণ ও আদায় পদ্ধতি, নিরূপণের বিরুদ্ধে আপীল, অপরাধ ও দণ্ডসমূহ, পণ্য আটক,…