৭৩৷ (১) এই আইন প্রবর্তনের সংগে সংগে Business Turnover Tax Ordinance, 1982 (XVIII of 1982) এবং Sales Tax Ordinance, 1982 (XVIII of 1982), অতঃপর উক্ত অধ্যাদেশগুলি বলিয়া উল্লিখিত, রহিত হইবে৷ (২) উক্ত অধ্যাদেশগুলি উক্তরূপে রহিত হওয়া সত্ত্বেও- (ক) উক্ত অধ্যাদেশগুলির অধীন কৃত বা গৃহীত ব্যবস্থা, যতদূর পর্যন্ত উহা এই আইনের বিধানাবলীর সহিত অসঙ্গতিপূর্ণ না হয় ততদূর পর্যন্ত, ইতিমধ্যে কৃত কাজকর্ম বা গৃহীত ব্যবস্থা ক্ষুণ্ন না করিয়া এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে৷ (খ) উক্ত অধ্যাদেশগুলির অধীন প্রণীত সকল বিধি, প্রদত্ত সকল আদেশ, জারীকৃত সকল প্রজ্ঞাপন বা নোটিশ এই আইনের বিধানাবলীর সহিত…