৭২৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বোর্ড, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন এবং প্রণীত বিধির ইংরেজিতে অনুদিত একটি নির্ভরযোগ্য পাঠ (Authentic English text) প্রকাশ করিতে পারিবে : তবে শর্ত থাকে যে, বাংলা পাঠ ও ইংরেজি পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে। (২) বিশেষ করিয়া, এবং উপরি-উক্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, অনুরূপ বিধিতে নিম্নবর্ণিত সকল অথবা যে কোন বিষয়ে বিধান করা যাইবে, যথা:- (ক) মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক নিরূপণ, ধার্যকরণ ও আদায়করণ এবং উক্তরূপ ধার্যের জন্য মূল্য নির্ধারণ, মূল্য ঘোষণা ও ঘোষিত মূল্য যাচাই বাছাইকরণ…