৭১গ। (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, নিম্নোক্ত তহবিলে সংরক্ষিত অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৮৮(চ) অনুচ্ছেদের বিধানাবলী অনুসারে সংযুক্ত তহবিলের উপর দায়যুক্ত হইবে, যথাঃ- (ক) কর ফেরত প্রদান তহবিল ; এবং (খ) পুরস্কার ও আর্থিক প্রণোদনা তহবিল। (২) অর্থ বিভাগ বোর্ডের নিজস্ব খাতের অধীনে নিম্নোক্ত হিসাবসমূহ প্রতিষ্ঠা করিবে, যথাঃ- (ক) ’’কর ফেরৎ প্রদান তহবিল’’ যেখানে কর ফেরত প্রদানযোগ্য অর্থ সংরক্ষিত হইবে এবং মূল্য সংযোজন কর কর্মকর্তা হিসাবে ক্ষমতাপ্রাপ্ত সহকারী কমিশনার উক্ত তহবিল হইতে ধারা ৬৭ এর অধীনে পরিশোধযোগ্য কর ফেরত প্রদান করিবেন; এবং (খ) ’’পুরস্কার ও আর্থিক প্রণোদনা তহবিল’’ যেখানে…