৭১কক৷ এই আইন বা আপাততঃ বলবত্ অন্য কোন আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, বোর্ড বিধি দ্বারা নির্ধারিত ক্ষেত্রে, পদ্ধতিতে এবং সীমা সাপেক্ষে, নিম্নবর্ণিত ব্যক্তিগণকে পুরস্কার প্রদান করিতে পারে:- (ক) এমন কোন ব্যক্তি যিনি এই আইন বা আপাততঃ বলবত্ অন্য কোন আইনের বিধান লঙ্ঘন করার ব্যাপারে বা তদধীনে আদায়যোগ্য কর বা রাজস্ব ফাঁকি দেওয়া বা উহার প্রচেষ্টার ব্যাপারে মূল্য সংযোজন কর কর্মকর্তাকে তথ্য সরবরাহ করেন; বা (খ) এমন কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা বা অন্য কোন সরকারী সংস্থা বা স্থানীয় কর্তৃপক্ষের কোন কর্মকর্তা বা কর্মচারী যিনি, এই আইন বা আপাততঃ বলবত্ অন্য কোন আইনের অধীন আদায়যোগ্য কর বা রাজস্ব ফাঁকি…