৭১ক৷ যে ক্ষেত্রে কোন ব্যক্তির দেউলিয়াত্ব অথবা কোন প্রতিষ্ঠানের অস্তিত্ব বিলোপ বা অন্য কোন কারণে এইরূপ নিশ্চিত হওয়া যায় যে, উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর ধার্যকৃত মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক কর কিংবা আরোপিত কোন অর্থদণ্ড কিংবা এই আইন বা তদধীনে প্রণীত বিধিমালার অধীনে সম্পাদিত কোন মুচলেকা বা অন্য কোন দলিলের অধীনে দাবীকৃত কোন অর্থ এই আইনের ধারা ৫৬ এর অধীনে আদায় করা সম্ভব নয়, সেই ক্ষেত্রে সরকার উক্ত সরকারী পাওনা অবলোপন (Write off) করিতে পারিবে : তবে শর্ত থাকে যে, অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, সরকারী পাওনা অবলোপনের পর যদি প্রমাণ থাকে যে, দায়ী ব্যক্তি বা…