৭১৷ সরকার, বোর্ড বা কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা কর্তৃক এই আইনের অধীন কৃত বা প্রদত্ত কোন কর নিরূপণ, ন্যায়-নির্ণয়ন, সিদ্ধান্ত বা আদেশে কোন করণিক বা গাণিতিক ভুল বা ত্রুটি থাকিলে সরকার, বোর্ড বা, ক্ষেত্রমত, সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কর্মকর্তা কিংবা তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি যে কোন সময় উক্ত ভুল বা ত্রুটি সংশোধন করিতে পারিবেন৷