৭৷ (১) বিলাস পণ্য, অত্যাবশ্যক নহে এবং সামাজিকভাবে অনভিপ্রেত এবং অন্যান্য পণ্য ও সেবা যাহার উপর জনস্বার্থে সম্পূরক শুল্ক আরোপ করা যুক্তিযুক্ত তৃতীয় তফসিলে উল্লিখিত এমন পণ্য ও সেবা যাহা বাংলাদেশে সরবরাহকৃত, আমদানিকৃত বা প্রদত্ত হয় উহার উপর উক্ত তফসিলে উল্লিখিত হারে সম্পূরক শুল্ক আরোপিত হইবে৷ (২) সম্পূরক শুল্ক আরোপের উদ্দেশ্যে পণ্য বা সেবার মূল্য হইবে,- (ক) আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে, আমদানি শুল্ক আরোপের লক্ষ্যে Customs Act এর Section 25 অথবা section 25A এর অধীন আমদানী শুল্ক আরোপনীয় মূল্যের সহিত আমদানী শুল্ক এবং অন্যান্য শুল্ক ও কর( অগ্রিম আয়কর, সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর ব্যতীত ) যোগ করিয়া…