৬৭৷ (১) অসাবধানতাবশতঃ, ভুলবশতঃ বা ভুল ব্যাখ্যার কারণে বা অন্য কোন কারণে পরিশোধিত বা অধিক পরিশোধিত বলিয়া দাবীকৃত মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বা টার্ণওভার কর বিধিদ্বারা নির্ধারিত পদ্ধতিতে ফেরত্ প্রদান (refund) করা যাইবে: তবে শর্ত থাকে যে, মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বা টার্ণওভার কর পরিশোধের ছয় মাসের মধ্যে অনুরূপ দাবী উত্থাপন করা না হইলে এই উপ-ধারার অধীন ফেরত্ প্রদানের দাবী গ্রহণযোগ্য হইবে না৷ (২) Customs Act এর Section 81 মোতাবেক সাময়িক পরিশোধিত মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের ক্ষেত্রে উক্ত…