৬২ক। নিম্নবর্ণিত সকল বিবরণ এবং তথ্যাদি গোপনীয় থাকিবে, যথা :- (ক) এই আইনের অধীনে গৃহিত যে কোন বিবৃতি, দাখিলপত্র,বা ধারা ২৪ এর উপ-ধারা (২) অনুযায়ী প্রাপ্ত তথ্য ও দলিলাদি এবং ধারা ২৬ অনুযায়ী আটককৃত যে কোন দলিলাদি এবং ধারা ৩১ অনুযায়ী নিবন্ধিত ব্যক্তি কর্তৃকসংরক্ষিত পুস্তক ও নথিপত্র বা তৎকর্তৃক সরবরাহকৃত যে কোন বাণিজ্যিক দলিলাদি; (খ) এই আইনের অধীনে গৃহিত কোন সাক্ষ্য বা এফিডেভিট বা জবানবন্দী; (গ) এই আইনের অধীনে দাবী আদায় সংক্রান্ত যে কোন দলিলাদি।