৬৷ (১) আমদানিকৃত পণ্যের উপর মূল্য সংযোজন কর Customs Act এবং উহার অধীন প্রণীত বিধি মোতাবেক আমদানি শুল্কের মত এইরূপ একই পদ্ধতি ও সময়ে প্রদত্ত হইবে যেন উহা উক্ত Act এর অধীন একটি আমদানি শুল্ক; এবং উক্ত মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক সংক্রান্ত কোন বিষয় নিয়ন্ত্রণের জন্য এই আইনের অধীন প্রদত্ত বা জারীকৃত বিধিমালা, আদেশসমূহ বা নির্দেশাবলী, যদি থাকে, সাপেক্ষে উক্ত Act এবং তদধীনে জারীকৃত বা প্রদত্ত বিধিমালা, আদেশসমূহ বা নির্দেশাবলী, যতদূর সম্ভব, মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্কের প্রতি এইরূপে প্রযোজ্য হইবে যেইরূপে উহা আমদানি শুল্কের প্রতি প্রযোজ্য হয়৷ (২) কোন নিবন্ধিত বা…