৫৯৷ কোন নিবন্ধিত ব্যক্তি তাহার ব্যবসায় প্রতিষ্ঠানের আওতাধীন কোন স্থাবর বা অস্থাবর সম্পত্তি বা মালিকানা, উক্ত ব্যবসায় পরিচালনায় এই আইনের অধীন প্রদেয় সকল মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বা অন্যবিধ পাওনা, সম্পূর্ণরূপে পরিশোধ না করা পর্যন্ত, হস্তান্তর করিতে পারিবেন না : তবে শর্ত থাকে যে, উক্ত প্রতিষ্ঠানের স্থাবর বা অস্থাবর সম্পত্তি বা মালিকানা ক্রয়কারী ব্যক্তি প্রদেয় মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বা অন্যবিধ পাওনা পরিশোধ করা বিষয়ে কোন তফসিলী ব্যাংকের নিঃশর্ত ব্যাংক গ্যারান্টি দাখিল করিলে যথোপযুক্ত বিবেচনায় সংশ্লিষ্ট কমিশনার তত্কর্তৃক…