৫৮৷ কোন পণ্যের মালিক, কোন পণ্য মূল্য সংযোজন কর বিভাগের কোন পণ্যগুদামে অথবা শুল্ক এলাকায় অথবা ঘাটে বা অবতরণ স্থানে কোন মূল্য সংযোজন কর কর্মকর্তার তত্ত্বাবধানে থাকাকালে বা বৈধভাবে আটক থাকাকালে উহার কোন ক্ষতি বা অনিষ্ট হইলে তজ্জন্য উক্ত পণ্যের মালিক কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা হইতে কোন ক্ষতিপূরণ দাবী করিতে পারিবেন না, যদি না ইহা প্রমাণিত হয় যে উক্ত কর্মকর্তার ইচ্ছাকৃত অবহেলা বা কোন স্বেচ্ছাচারমূলক কার্যের ফলে উক্ত ক্ষতি বা অনিষ্ট সংঘটিত হইয়াছে৷