৫৬৷ (১) যেক্ষেত্রে কোন ব্যক্তির নিকট হইতে ধার্যকৃত কোন মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক কিংবা আরোপিত কোন অর্থদণ্ড কিংবা এই আইনের বা কোন বিধির অধীন সম্পাদিত কোন মুচলেকা বা অন্য কোন দলিলের অধীনে দাবীকৃত কোন অর্থ প্রাপ্য থাকে সেক্ষেত্রে সহকারী কমিশনার পদমর্যাদার নিম্ন নহেন এমন কোন মূল্য সংযোজন কর কমকতা বিধিদ্বারা নিধারিত পদ্ধতিতে- (ক) উক্ত অর্থ, যে ব্যক্তির নিকট হইতে উহা আদায়যোগ্য হয় সেই ব্যক্তির কোন অর্থ উক্ত কর্মকর্তা বা যে কোন আয়কর, শুল্ক, মূল্য সংযোজন কর বা আবগারী কর্মকর্তার নিকট হইতে প্রাপ্য হইলে এবং উহা সেই কর্মকর্তার নিয়ন্ত্রণাধীন হইলে, তাহা হইতে কর্তন…