৫৫৷ (১) যেক্ষেত্রে কোনো নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি বা টার্ণওভার কর এর আওতায় তালিকাভুক্ত বা তালিকাভুক্তির যোগ্য ব্যক্তি, তদকর্তৃক ধারা ৩৭ এর উপ-ধারা (২) এ বর্ণিত এক বা একাধিক অপরাধ সংঘটনের কারণে অথবা ভুলবশত: বা ভুল ব্যাখ্যার কারণে, সরবরাহকৃত পণ্য বা প্রদত্ত সেবার উপর প্রদেয়- (ক) মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক ধার্য বা পরিশোধ করা হয় নাই, (খ) একই কারণে মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক ফেরত প্রদান করা হইয়াছে, (গ) ধারা ১৩ এর অধীন মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক, আমদানি শুল্ক, আবগারী শুল্ক, অন্যান্য শুল্ক ও কর (আগাম আয়কর ব্যতীত)…