৫৪৷ (১) ধারা ৫২ এর অধীন কোন ব্যক্তিকে কোন মূল্য সংযোজন কর কর্মকর্তার নিকট প্রেরণ করা হইলে উক্ত কর্মকর্তা তাহার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত শুরু করিবেন৷ (২) এই উদ্দেশ্যে মূল্য সংযোজন কর কর্মকর্তা, কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পরওয়ানায় গ্রেফতারযোগ্য কোন অপরাধের তদন্তের ক্ষেত্রে Code of Criminal Procedure এর অধীন যে ক্ষমতা প্রয়োগ করিতে পারেন এবং যে বিধানসমূহের আওতায় থাকেন সেই একই ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন এবং সেই একই বিধানসমূহের আওতাধীন থাকিবেন: তবে শর্ত থাকে যে,- (ক) যদি মূল্য সংযোজন কর কর্মকর্তা এইরূপ অভিমত পোষণ করেন যে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য রহিয়াছে বা সন্দেহের…