৫২৷ এই আইনের অধীন গ্রেফতারকৃত প্রত্যেক ব্যক্তিকে অবিলম্বে নিকটতম এমন কোন মূল্য সংযোজন কর কর্মকর্তার নিকট প্রেরণ করিতে হইবে যিনি উক্তরূপ গ্রেফতারকৃত কোন ব্যক্তিকে ম্যাজিষ্ট্রেট এর নিকট প্রেরণ করার জন্য কমিশনার, মূল্য সংযোজন কর এর নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতা প্রাপ্ত হইয়াছেন অথবা যদি যুক্তিসংগত দূরত্বের মধ্যে এইরূপ কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা না থাকেন তাহা হইলে গ্রেফতারকৃত ব্যক্তিকে নিকটতম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ করিতে হইবে৷