৫৷ (১) পণ্য আমদানির ক্ষেত্রে যেই মূল্যের উপর মূল্য সংযোজন কর প্রদেয় হইবে তাহা নিরূপণ করা হইবে Customs Act এর section 25 অথবা section 25A এর অধীন আমদানি শুল্ক আরোপনীয় মূল্যের সহিত আমদানি শুল্ক এবং সম্পূরক শুল্কসহ অন্যান্য শুল্ক ও কর (যদি কিছু থাকে), আগাম আয়কর ব্যতীত, যোগ করিয়া৷ (২) উপ-ধারা (৩) এর বিধান সাপেক্ষে, পণ্য সরবরাহের ক্ষেত্রে যেই মূল্যের উপর মূল্য সংযোজন কর প্রদেয় হইবে তাহা হইবে, উক্ত পণ্যের প্রস্তুতকারক বা উত্পাদক বা ব্যবসায়ী কর্তৃক ক্রেতার নিকট হইতে প্রাপ্য পণ, যাহাতে প্রস্তুতকারক বা উত্পাদক বা ব্যবসায়ী কর্তৃক ক্রয়কৃত উপকরণ মূল্য, যাবতীয় ব্যয় ও তত্কর্তৃক প্রযোজ্য ক্ষেত্রে, প্রদত্ত…