৪৯৷ বোর্ডের নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত যে কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা এইরূপ যে কোন ব্যক্তিকে গ্রেফতার করিতে পারিবেন যে ব্যক্তি এই আইনের অধীন দণ্ডনীয় কোন অপরাধ করিয়াছেন বলিয়া উক্ত কর্মকর্তার বিশ্বাস করার যুক্তিসংগত কারণ রহিয়াছে৷