৪৮৷ *** সহকারী কমিশনার বা সহকারী পরিচালক, মূল্য সংযোজন কর পদমর্যাদার- এর নিম্ন নহেন এইরূপ কোন মূল্য সংযোজন কর কমকতা লিখিত আদেশ দ্বারা যে কোন মূল্য সংযোজন কর কর্মকর্তাকে এইরূপ যে কোন স্থান, ঘরবাড়ী, নৌযান বা অন্য কোন যানবাহনে প্রবেশ করিবার ক্ষমতা দান করিতে পারিবে যে স্থান, ঘরবাড়ী, নৌযান বা অন্য কোন যানবাহন হইতে বা দ্বারা এই আইনের অধীন মূল্য সংযোজন কর আরোপযোগ্য কোন পণ্য বা কোন সেবা এই আইন বা কোন বিধির বিধান লংঘন করিয়া সরবরাহ, প্রদত্ত বা বহন করা হয় বা হইয়াছে বলিয়া তিনি বিশ্বাস করেন বা তাহার উক্তরূপ বিশ্বাস করার যুক্তিসংঘত কারণ থাকে এবং উক্ত আদেশে উক্তরূপ স্থান, ঘরবাড়ী, নৌযান বা যানবাহন তল্লাশীর…