৪৭৷ সরকার স্বতঃপ্রবৃত্ত হইয়া অথবা কোন ব্যক্তির আবেদনক্রমে, এই আইনের বা বিধির অধীন কোন আদেশ সংক্রান্ত কার্যধারার নথিপত্র, আদেশ প্রদানের এক বত্সরের মধ্যে, উক্ত আদেশের বৈধতা বা ন্যায্যতা সম্পর্কে সন্তুষ্ট হওয়ার উদ্দেশ্যে তলব ও পরীক্ষা করিতে পারিবে এবং উক্তরূপ পরীক্ষান্তে কোন আপাত ভুল বা অশুদ্ধতা সংশোধন করিয়া তত্সম্পর্কে উহা যেরূপ বিবেচনা করে সেইরূপ আদেশ দান করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, অধিকতর মূল্যের পণ্য বাজেয়াপ্তকরণের কোন আদেশ, বা বাজেয়াপ্তির পরিবর্তে জরিমানা বৃদ্ধির কোন আদেশ, বা কোন অর্থদণ্ড আরোপের কোন আদেশ বা অধিকতর পরিমাণ মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক পরিশোধের কোন আদেশ,…