৪৬৷ (১) এই আইন বা বিধির অধীন কোন কার্যধারা উপলক্ষে কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা, আপীলাত কর্তৃপক্ষ, বোর্ড বা সরকারের নিকট উপস্থিত হইবার অধিকারী বা উপস্থিতির জন্য তলবকৃত কোন ব্যক্তি Customs Act এর section 196K তে বর্ণিত কোন ব্যক্তির মাধ্যমে বা চার্টার্ড এ্যাকাউন্টেন্ট এর মাধ্যমে উপস্থিত হইতে পারিবেন এবং উক্ত Section এর বিধানাবলী তাহার উপর এইরূপে প্রযোজ্য হইবে যেন উহা এই ধারার অধীন উপস্থিতির জন্য এই আইনের অধীন প্রণীত হইয়াছে৷ (২) এই আইন বা বিধির অধীন যে কোন কার্যধারা উপলক্ষ্যে, বা যে কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তির পক্ষে মূল্য সংযোজন কর সংক্রান্ত যে কোন কাজ সম্পাদনের জন্য অথবা উক্ত…