৪৫৷ সরকার ধারা ৪৩ এর অধীন বোর্ড কর্তৃক প্রদত্ত কোন সিদ্ধান্ত বা আদেশ দ্বারা অথবা বোর্ড কর্তৃক ধারা ৪৩ এর অধীন অধিকতর মূল্যের পণ্য বাজেয়াপ্তকরণ অথবা বাজেয়াপ্তির পরিবর্তে কোন জরিমানা বৃদ্ধিকরণ অথবা কোন অর্থদণ্ড আরোপকরণ বা আরোপিত হয় নাই বা কম আরোপিত হইয়াছে এইরূপ কোন কর প্রদানে বাধ্যকরণের কোন আদেশ দ্বারা সংক্ষুব্ধ কোন ব্যক্তির আবেদনক্রমে যদি উক্ত আবেদন উক্ত সিদ্ধান্ত বা আদেশ প্রদানের তারিখ হইতে চার মাসের মধ্যে পেশ করা হইয়া থাকে তত্সম্পর্কে সরকার যেরূপ যথাযথ বিবেচনা করে সেইরূপ আদেশ প্রদান করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, যদি সরকার এই মর্মে সন্তুষ্ট হয় যে, আবেদনকারী যথেষ্ট কারণবশতঃ উপরি-উক্ত চার…