৪১গ। বিকল্প বিরোধ-নিষ্পত্তির আওতা ও পরিধি।- (১) ধারা (২) এর দফা (ণণ) এর অধীন অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য মূল্য, ধারা ৫ এর অধীন কর ধার্যের জন্য মূল্য নিরূপন এবং ধারা ৮ এর অধীন টার্ণওভার কর নির্ধারণ ও পরিশোধ এবং তদসংক্রান্ত বিধি বা আদেশ বিষয়ে- (ক) ধারা ৯ এর অধীন কর রেয়াত গ্রহণ, (খ) ধারা ২৬ক এর অধীন নিরীক্ষা ও অনুসন্ধান, (গ) ধারা ৩১ এর অধীন হিসাব রক্ষণ, (ঘ) ধারা ৩৬ এর অধীন দাখিলপত্র পরীক্ষা, (ঙ) ধারা ৩৭ এর অধীন দন্ড আরোপ, (চ) ধারা ৫৫ এর অধীন দাবীনামা জারি, (ছ) ধারা ৬৭ এর অধীন কর ফেরত প্রদান, সংক্রান্ত বিধানের আওতায় সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ কর্তৃক গৃহিত কোন কার্যক্রম বা প্রদত্ত কোন…