৪১৷ যখন এই আইন বা বিধি অনুযায়ী কোন পণ্য বাজেয়াপ্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তখন ন্যায়-নির্ণয়নকারী কর্মকর্তা পণ্যের মালিককে বাজেয়াপ্তির বিকল্প হিসাবে উক্ত পণ্যের উপর প্রদেয় কর, অন্যান্য সরকারী পাওনা, অর্থদণ্ড এবং উক্ত কর্মকর্তার বিবেচনায় ফাঁকিকৃত করের সর্বনিম্ন এক চতুর্থাংশ হইতে সর্বোচ্চ অর্ধাংশ পর্যন্ত জরিমানা আরোপণপূর্বক উক্ত পণ্য বিমোচনের সুযোগ দিতে পারিবেন: তবে শর্ত থাকে যে, কোন আইন দ্বারা বা উহার অধীনে যে পণ্যের আমদানি নিষিদ্ধ করা হইয়াছে সেই পণ্যের ক্ষেত্রে এই ধারার কোন কিছু প্রযোজ্য হইবে না৷