৩৯৷ (১) এই আইনের অধীন কোন পণ্য বাজেয়াপ্তকরণ বলিতে উক্ত পণ্য যে মোড়কে পাওয়া যায় সেই মোড়ক এবং উহাতে প্রাপ্ত সকল বস্তুও অন্তর্ভুক্ত হইবে৷ (২) এই আইনের অধীনে বাজেয়াপ্তযোগ্য পণ্য পরিবহনে ব্যবহৃত যে কোন প্রকার যানবাহনও বাজেয়াপ্তযোগ্য হইবে: তবে শর্ত থাকে যে, এই উপ-ধারার অধীন বাজেয়াপ্তযোগ্য যানবাহন আটক করা হইলে বিধিতে উল্লিখিত কর্মকর্তা উহার এবং উহাতে পরিবহনকৃত পণ্যের ন্যায় নির্ণয়ন অনিষ্পন্ন থাকা অবস্থায় (Pending adjudication), *** বিধিদ্বারা নির্ধারিত পদ্ধতিতে অন্তবর্তীকালীন ছাড় প্রদান করিতে পারিবেন৷ (৩) যে কোন জলযানের বাজেয়াপ্তকরণ বলিতে উহার ট্যাকল, সাজসজ্জা ও আসবাবপত্রও অন্তর্ভুক্ত হইবে৷