৩৭ । (১) নিম্নে টেবিলে উল্লিখিত বিধানাবলী লংঘন বা উহাতে উল্লিখিত নির্দেশ অমান্যকরণ বা অন্যান্য কার্যাবলীর জন্য উহার বিপরীতে উল্লিখিত দন্ড আরোপনীয় হইবে, যথা:- টেবিল ক্রমিক নং অপরাধের বর্ণনা আরোপনীয় দন্ড (১) (২) (৩) ১। এই আইনের অধীন নিবন্ধনের জন্য আবেদন করার প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও নিবন্ধনের জন্য আবেদন করিতে ব্যর্থ হওয়া অন্যূন দশ হাজার টাকা এবং অনূর্ধ্ব বিশ হাজার টাকা। ২। নির্ধারিত তারিখের মধ্যে কোন দাখিলপত্র পেশ করিতে ব্যর্থ হওয়া অন্যূন দশ হাজার টাকা এবং অনূর্ধ্ব বিশ হাজার টাকা। ৩। নিবন্ধন সম্পর্কিত তথ্যের কোন পরিবর্তন সম্পর্কে মূল্য সংযোজন কর কর্মকর্তাকে অবহিত করিতে ব্যর্থ হওয়া অন্যূন পাঁচ…